ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর পারিবারিক আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদ গ্রেপ্তার খুরুশকুলের মোস্তাক আহমেদ আর নেই শহরের পানশালায় তর্কাতর্কি থেকে ভাঙ্গা কাঁচের বোতলের আঘাতে যুবকের মৃত্যু, আটক ১ সভাপতি পদে হাশেম-ফরিদ আর সাধারণ সম্পাদক পদে ২ আমিনের লড়াই অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ হোয়ানকের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলমের জানাযায় মানুষের ঢল লামাকে জেলা ঘোষণা ও জেলা পরিষদে ন্যায্য প্রতিনিধিত্বের দাবি জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী টেকনাফে পিকআপের সিটের পেছনে লুকানো ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার ২ পেকুয়ায় দিনদুপুরে মহিলা দলের নেত্রীর বাড়িতে চুরি, টাকা-স্বর্ণালঙ্কার লুট গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজার সৈকত-সংলগ্ন সড়ক নির্মাণ স্থগিত ও নকশা পুনর্মূল্যায়নের দাবি

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

মহেশখালীতে পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি আবু সৈয়দ (২৫) গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে আবু সৈয়দকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মহেশখালীর ইউনুসখালীতে নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনালা বন্দুক, দুটি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টা ১০ মিনিটে কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়ায় কোহেলিয়া নদীর ব্রিজ এলাকায় টহলরত পুলিশ দলের ওপর সশস্ত্র হামলা হয়।
এ সময় মহেশখালী থানার এএসআই সেলিম মিয়া, কনস্টেবল মাসুদ হোসেন ও সোহেল রানা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরদিন মহেশখালী থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ সুপার সাইফ উদ্দিন বলেন, আবু সৈয়দ এই হামলার মূল পরিকল্পনাকারী। সে দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আবু সৈয়দ মহেশখালী উপজেলার ইউনুসখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী মিয়ার ছেলে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, প্রত্যাবাসন শুরু ২৯ সেপ্টেম্বর

মহেশখালীতে পুলিশের উপর হামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫