ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে ফুটবলার গোলকিপার সাঈদীর ওপর হামলার ঘটনায় হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী ও তার ছেলে মিরাজকে জড়িয়ে এজাহার দেয়ার প্রতিবাদে হোয়ানকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করার দাবিতে মঙ্গলবার বিকেলে হোয়ানকে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​প্রতিবাদ সমাবেশে এলাকার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে নির্দোষ মানুষদের হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান ও তার ছেলের এই ঘটনার সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই দাবি করে তারা বলেন, স্রেফ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এজাহারে তাদের নাম যুক্ত করা হয়েছে। প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি কোনো নিরীহ ব্যক্তি যেন বলির পাঁঠা না হন, সে দাবি জানান বক্তারা।

​ঘটনার সময় সাঈদীর সাথে একই মোটরসাইকেলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, হামলায় মূলত একজন ব্যক্তিই সরাসরি জড়িত ছিলেন। অথচ পরবর্তীতে রাজনৈতিক উদ্দেশ্যে ইউপি চেয়ারম্যান ও তার ছেলেসহ বেশ কয়েকজন নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করা হচ্ছে।

​মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে। সত্যতা যাচাই করে মামলাটি রেকর্ড করা হবে বলে জানান।

​মানববন্ধন থেকে এলাকাবাসী ষড়যন্ত্রমূলক এজাহার প্রত্যাহারের দাবি জানান এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সাঈদীর ওপর হামলার মূল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

গোলকিপার সাঈদীর ওপর হামলা: হোয়ানকের চেয়ারম্যান ও তার পুত্রের নামে এজাহার দায়েরের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:৩৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬