ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে: আইনমন্ত্রী মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন অ্যাডভোকেট রহিম উল্লাহ বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী

এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

এবার আইনজীবীর বিরুদ্ধে মামলা করলো জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার জেলার মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাইবার সুরক্ষা আইনে মামলাটি দায়ের করা হয়। দায়েরকৃত মামলায় এডভোকেট মোসলেম উদ্দিনকে আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নিয়ে কক্সবাজার পিবিআইকে ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

গত ২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এডভোকেট মোসলেম উদ্দিন জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে আপত্তি কর মন্তব্য করেছেন মর্মে মামলায় উল্লেখ করা হয়।

অন্যদিকে জিনিয়া কে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আইনজীবী মোসলেম উদ্দিনের ছবি জুতা নিক্ষেপ করা হলে আইনজীবী মোসলেম উদ্দিন জিনিয়া শারমিন রিয়াসহ কয়েকজন আসামী করে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করে।

এ ঘটনায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ও জেলা এনসিপির দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা।

​সাইবার ট্রাইবুনালে দায়ের করা মামলার বিষয়ে এনসিপি কক্সবাজার জেলা শাখা এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশের প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। সুবিচার ও ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে পিবিআইসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও আইনি কর্তৃপক্ষের নিরপেক্ষ ও পেশাদার আচরণ প্রত্যাশা করছে সংগঠনটি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী?

এবার এড. মোসলেমের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে জিনিয়ার মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

আপডেট সময় : ০৩:১১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬