ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক

পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে

মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান চালিয়েছে কক্সবাজার পৌরসভা।

মঙ্গলবার সকালে এ কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য জননেতা লুৎফুর রহমান কাজল।

এসময় তিনি বলেন, প্লাস্টিক এবং অপচনশীল জাতীয় বর্জ্যের কারণে দিন দিন সৈকতের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। এই সৈকত দেশের একটি সম্পদ। একে যত্ন নিতে হবে, সৈকতকে তার আগের রূপে ফিরিয়ে আনতে হবে।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি, পর্যটন এলাকাকে দূষণ ও প্লাস্টিকমুক্ত রাখতে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন স্থানীয় সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

আয়োজক সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচীর উদ্বোধনী দিনে সৈকতে পর্যটকের আনাগোনা বহুল কবিতা চত্ত্বর থেকে কলাতলী পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হবে। স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের মাঝেও সচেতনতা সৃষ্টিতে সমুদ্র সৈকত এলাকায় এই কর্মসূচী পরিচালিত হয়েছে। পর্যায়ক্রমে পুরো পৌরসভা এলাকায় এই কর্মসূচী বাস্তবায়িত হবে।

এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী মো. আদনান চৌধুরী, সহকারী প্রকৌশলী রোমেল বড়ুয়া ও কক্সবাজার হোটেল-রিসোর্ট ও গেস্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার সহ সাগরপাড়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর

পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্বোধনকালে এমপি কাজল-সৈকতকে আগের রূপে ফিরিয়ে আনতে হবে

আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬