ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গত ২৪ ঘন্টায় পরিচালিত এ অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবী, পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং ধর্তব্য অপরাধে জড়িতদের আইনের আওতায় আনা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ এ অভিযানে ৩ জন চোর ও ছিনতাইকারী, ৯ জন মাদকসেবী, ২ জন পরোয়ানাভুক্ত পলাতক আসামী এবং ১ জন ধর্তব্য অপরাধে জড়িত আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার এবং একটি আইফোন উদ্ধার করে পুলিশ।

​গ্রেফতারকৃত তিন চোর ও ছিনতাইকারী হলেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ তারাবনিয়ারছড়ার মোঃ আমির হাকিম, ৪নং ওয়ার্ডের টেকপাড়ার আরাফাত ওরফে ছোট আরাফাত এবং পিএমখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম ধনখালীর রাফি মনি।

গ্রেফতারকৃত আসামীদের মধ্যে মোঃ আমির হাকিমের বিরুদ্ধে পেনাল কোড ও পুলিশ আইনে পূর্বে দুটি মামলা রয়েছে। এছাড়া আরাফাত ওরফে ছোট আরাফাতের বিরুদ্ধেও পেনাল কোডে মামলা বিচারাধীন।

​অভিযানে আটক ৯ মাদকসেবী হলেন কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের বায়তুশরফ রোডের নুর মোহাম্মদ তাসনিন, ৯নং ওয়ার্ডের বাদশাঘোনার সাখাওয়াত হোসেন, ৪নং ওয়ার্ডের টেকপাড়ার এমরান খান, মোঃ রাজু ও মোঃ আব্দুল্লাহ এবং ৯নং ওয়ার্ডের ঘোনার পাড়ার শ্রাবণ আচায্য ও রাম প্রসাদ দে। এছাড়া রামু উপজেলার ফতেহারকুল ইউনিয়নের লোকমান মোহাম্মদ হোসেন এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার রহিম উল্লাহকে গ্রেফতার করা হয়।

​অন্যান্য অপরাধে গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত দুই আসামী হলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের পেশকার পাড়ার মোহাম্মদ আলম এবং সাহিত্যিকা পল্লীর বেলাল উদ্দিন সাইফী। অন্যদিকে ধর্তব্য অপরাধে জড়িত থাকায় ঝিলংজা ইউনিয়নের মুহুরী পাড়ার হুমায়ুন কবির আজাদকে গ্রেফতার করা হয়েছে।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেফতারকৃত সকল আসামীর বিরুদ্ধে যথারীতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ দমনে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

আপডেট সময় : ১০:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬