ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি

ক্রীড়াঙ্গনকে গতিশীল ও সুশৃঙ্খল করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থা।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে, এখন থেকে উপজেলায় যেকোনো ধরনের ক্রীড়া টুর্নামেন্ট বা প্রতিযোগিতা আয়োজনের আগে উপজেলা ক্রীড়া সংস্থার অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে নতুনকুঁড়ি প্রতিযোগিতা-বাছাই, প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, মাঠ সংস্কার, ক্রীড়া সামগ্রী বিতরণ এবং বিভিন্ন ক্লাব-সমিতির সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ক্রীড়া কার্যক্রমকে আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম অনীক চৌধুরী। সভা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।

সভায় টেকনাফের বর্তমান ক্রীড়া পরিস্থিতি, মাঠ ব্যবস্থাপনা, বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রথম সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রনি, মোকতার হোসাইন বাপ্পি, সদস্য সাংবাদিক ছৈয়দ আলম, আব্দুস সালাম, মরজিনা আক্তার, মোহাম্মদ আলী জিন্নাহ, সুপ্লব পাল ও মো: জোবায়ের ওসমান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের ক্রীড়াঙ্গনে শৃংখলা ফেরাতে ক্রীড়া সংস্থার বিভিন্ন সিদ্ধান্ত : যে কোনো ক্রীড়া আয়োজনে নিতে হবে অনুমতি

আপডেট সময় : ১১:২২:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬