ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী দ্রুত সময়েই অপ্রতিম হত্যার বিচার সম্পন্নের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: গ্রেপ্তার ৪৫ শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা চকরিয়ার ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ারুল মোস্তফা রাসেল সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০ ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির শিক্ষকদের নিরাপদ খাদ্য বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত সাগরে লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি ‘তারেক রহমানকে নির্ধারণ করতে হবে তিনি কীভাবে ক্ষমতা থেকে চলে যাবেন’ দাবি মেনে নিন, হতাশ হয়ে মাথা গরম করবেন না: জামায়াত আমির

ভয়ংকর রূপে ফিরছেন অ্যালেন স্বপন!

‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’– আলোচিত এ সংলাপটি মনে আছে নিশ্চয়ই! ‘সিন্ডিকেট’ ওয়েব সিরিজে নাসিরুদ্দিন খানের ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি তখন আলাদা করে মন কাড়ে দর্শকের; যার নেপথ্যে ছিল এমন কিছু সংলাপ। এরপর নাসিরুদ্দিনকে মুখ্য চরিত্রে এনে নির্মাণ করা হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। সেই সিরিজটিও বেশ দর্শকপ্রিয়তা পায়। এবার আসছে তার সিক্যুয়েল।

আসছে ঈদকে সামনে রেখেই ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’ আনতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।  প্রথম কিস্তির অমীমাংসিত যতো রহস্যের জট খুলবে এবার দ্বিতীয় পর্বটি।

নামে নাসিরুদ্দিনের চেয়ে ‘অ্যালেন স্বপন’ পরিচিতি পাওয়া এই অভিনেতাই থাকছেন সিরিজটির দ্বিতীয় কিস্তির মুখ্য চরিত্রে। ১৪ মার্চ দুপুরে চরকির ফেসবুক পেজে আসে এই অ্যানাউন্সমেন্ট।

অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দেখা যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে অ্যালেন স্বপন। মুখে তার চিরচেনা হাসি আর পরনে সাফারি। ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়? এরপরেই মুখ খোলেন অ্যালেন স্বপন। বলেন, ‘আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।’

সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত পরিমাণ টাকা কার এবং এবং কোথায় লুকানো আছে, সেটিও একটি বড় প্রশ্ন হয়ে আছে দর্শকদের মনে।

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয় গড়ে উঠেছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও। তাই তো দর্শকদেরও অনুমান, এবার মন্দ এই চরিত্রের সঙ্গে ভয়ংকর রূপেই ফিরছেন সেই অ্যালেন স্বপন!

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা

ভয়ংকর রূপে ফিরছেন অ্যালেন স্বপন!

আপডেট সময় : ০১:২৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫