ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর উখিয়ায় বিএনপি নেতার উপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, আটক ৬ বিএনপি নেতার উপর হামলার ঘটনায় উত্তপ্ত উখিয়া, পুলিশ মোতায়েন কক্সবাজারে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা- মানুষের জীবনমান উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের নাগরিকত্ব বিষয়ে কি বলেছেন আইনমন্ত্রী? হারবাংয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন ‘বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন’র অ্যাডহক কমিটির সদস্য হলেন কক্সবাজারের ইউসান রাখাইন কক্সবাজার মানি লন্ডারিং মামলার আসামি মিজান গ্রেফতার প্রথাগত কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গা সমাস্যার সমাধান সম্ভব নয় : শামা ওবায়েদ কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি আমিন গ্রেফতার প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট হবে: ইসি সচিব মাতারবাড়ী প্রকল্পের সুফল স্থানীয়দের ঘরে পৌঁছাতে পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান, লামায় জাতীয় সমবায় দিবস পালিত উখিয়ার থাইংখালীতে অবৈধভাবে বালু উত্তোলন: ধ্বংস হচ্ছে পরিবেশ, ঝুঁকির মুখে সড়ক
জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়ানোর অভিযোগ, সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির

কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সাম্প্রতিক অভিযান নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার (এসপি) এস এন সাজেদুর রহমান।

শনিবার ( ১৯ সেপ্টেম্বর) জেলা পুলিশডডট”” কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চিহ্নিত ছিনতাইকারী, অপরাধীদের সহায়তাকারী এবং মহাসড়কে সক্রিয় সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের কথা জানান।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত ও পেশাদার ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করছে। তবে তাদের অনেকে দ্রুত জামিনে বেরিয়ে এসে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত অপরাধীদের জামিনের বিষয়ে জেলা আইনজীবী সমিতির সদস্য এবং সংশ্লিষ্টদের সহযোগিতা চান তিনি।

অপহরণ, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনি সহায়তা দিয়ে দ্রুত জামিনে সহযোগিতা করা কিছু আইনজীবীর তথ্য পুলিশের হাতে এসেছে বলেও জানান এসপি।

তিনি বলেন, পেশাদার অপরাধীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিষয়েও নজরদারি রয়েছে। অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মহাসড়কে সংঘবদ্ধ ডাকাত চক্রের বিরুদ্ধে পুলিশের সাম্প্রতিক অভিযানের তথ্যও তুলে ধরা হয়।

পুলিশের দাবি, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের রং ও নম্বরপ্লেট পরিবর্তন করে মহাসড়কে ডাকাতি করত একটি চক্র। বিশেষ অভিযান চালিয়ে ৩০টির বেশি মামলার আসামি হিসেবে পরিচিত বাদল ডাকাতসহ চক্রটির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চক্রটির গতিবিধি শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজারের পর্যটন এলাকা ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানান পুলিশ সুপার এস এন সাজেদুর রহমান।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষ ও সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় শাহপীর ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা: প্রাণ গেল নারীর

জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়ানোর অভিযোগ, সহায়তাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

ছিনতাইকারী-ডাকাত চক্রের বিরুদ্ধে কঠোর বার্তা এসপির

আপডেট সময় : ০৩:০১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬