ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান ঢাকা-রিয়াদ রুটে ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী চাকরিতে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট

শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা

কক্সবাজার পৌর শহরে বিয়ে বাড়ীতে আকস্মিক হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। দ্রুত পুলিশি সহায়তায় পাওয়ায় বড় দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে বলে জানিয়েছে বাড়ির বাসিন্দারা।

গেলো বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ড কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জা পাড়ার প্রবাসী নুর মোহাম্মদের বাড়ীতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে খোঁজ নিয়ে জানাযায়, ঘটনার দিন রাতে প্রবাসীর একমাত্র কন্যা সুমাইয়া সাবরিন জেসির বিয়ের অনুষ্ঠান চলছিল কক্সবাজার হোটেল শৈবাল রোডস্থ জারা কনভেনশন হলে।

ঘটনার সময় প্রবাসীর পরিবার-পরিজন সহ সমাজের লোকজন নিয়ে বিয়েতে ব্যস্ত থাকার সুযোগে একদল হামলাকারী পরিকল্পিত ভাবে উক্ত প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়ে ভিটার সীমানা বেড়া, ডেকোরেশনের সাজসরঞ্জাম ইত্যাদি ভাংচুর করে এবং বাড়ী জবর দখলের চেষ্টা চালায়।

ঘটনার বিষয়ে জানাজানি হলে ৯৯৯ এ কল করে ভুক্তভোগীরা আইনি সহায়তা চাওয়া হলে সহসা কক্সবাজার সদর মডেল থানার অপারেশন ওসি শৌভন কুমার এবং এসআই জামশেদের নেতৃত্বে একদল পুলিশসহ এলাকাবাসীর সহায়তায় প্রবাসীর বাড়ীভিটা জবর দখলকারীদের কবল হতে রক্ষা পায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে । পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিয়েবাড়ির নিরাপত্তা প্রদানে সক্ষম হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

প্রবাসী নুর মোহাম্মদের পুত্র কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক তানজিদুস সোবহান রিয়াদ জানান, ছোটবোন সুমাইয়া সাবরিন জেসির বিয়ে উপলক্ষে ঘরের ও সমাজের লোকজন ‘জারা কনভেনশন হলে’ থাকায়, বিয়েবাড়ী জনশূন্য থাকার সুযোগে বাড়ীভিটা জবরদখল করার জন্য পুর্ব পরিকল্পিত ভাবে এ হামলা চালিয়েছে। তিনি আরো জানায়, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ

শহরে বিয়ে বাড়ীতে হামলা ও ভাংচুর, পুলিশি সহায়তায় রক্ষা

আপডেট সময় : ০৯:১৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬