ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন  সড়ক ভাড়া দিলো কক্সবাজার জেলা প্রশাসন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু উখিয়ার কোটবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসিম গ্রেপ্তার আরব আমিরাত থেকে ৯৬ লাখ টাকা চুরি করে পালিয়ে এলো চকরিয়ার নোমান, খুঁজছে পুলিশ কক্সবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান : ৫৬ হাজার টাকা জরিমানা উখিয়ায় কমিউনিটি রিপোর্টিং জোরদারে এমবোলডেন বাংলাদেশের মতবিনিময় সভা তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০

কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ১০ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে।

আটককৃত ১০ পাচারকারীর মধ্যে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টার দিকে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালে গভীর সমুদ্রে একটি সন্দেহজনক বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল বোটটির পিছু নেয় এবং ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যায়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৪০ বস্তা ইউরিয়া সার, যার মোট ওজন ১২ হাজার কেজি বা ১২ টন। এছাড়া ১৯০ বস্তা রসুন, যার ওজন ৩ হাজার ৮০০ কেজি এবং ৯০ বস্তা পেঁয়াজ, যার ওজন ৪ হাজার ৫০০ কেজি।

কোস্ট গার্ডের তথ্যমতে, জব্দ করা পণ্য গুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা।

অভিযানের সময় বোটে থাকা ১০ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিকও রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

শনিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি বলেন, জব্দ করা পণ্য, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সেন্টমার্টিন থেকে মিয়ানমারে পাচারকালে ১২ টন ইউরিয়া সার, রসুন-পেঁয়াজসহ আটক ১০

আপডেট সময় : ০৫:২১:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬