ঢাকা ১২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত

ব্রাদার্স ইউনিয়নে জামালদের সাথে মাঠ কাঁপাবেন মহেশখালীর মনির আলম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে আবারও আলো ছড়াতে যাচ্ছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কৃতি সন্তান ফুটবলার মনির আলম। দেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ এই ডিফেন্ডার ইতোমধ্যে খেলেছেন শেখ রাসেল ক্রীড়া চক্র, চট্টগ্রাম আবাহনীসহ একাধিক নামীদামী ক্লাবে। মাঠে তার দৃঢ় উপস্থিতি, খেলার প্রতি দায়বদ্ধতা ও সুশৃঙ্খল ডিফেন্ডিং ইতোমধ্যে তাকে প্রতিষ্ঠিত করেছে একজন নির্ভরযোগ্য রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে।

২০২৪-২৫ মৌসুমে ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলে ক্লাবটির নজরে আসেন মনির। ঠাণ্ডা মাথায় খেলার ক্ষমতা, রক্ষণভাগ সামলানোর দক্ষতা এবং অভিজ্ঞ নেতৃত্বগুণে তিনি ব্রাদার্স টিম ম্যানেজমেন্টকে মুগ্ধ করেন। সেই ধারাবাহিকতায় ২০২৫-২৬ মৌসুমেও ব্রাদার্স ইউনিয়নের জার্সি গায়ে মাঠে নামছেন তিনি। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে আবারও একসাথে খেলবেন মনির, যাদের বন্ধুত্ব ও বোঝাপড়া মাঠের খেলায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন ফুটবলবোদ্ধারা।

মনির আলম বলেন, “ব্রাদার্স ইউনিয়নে নতুন করে আবারও চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের টিম মাশাআল্লাহ ভালো হয়েছে। আমাদের সবার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়ার। টিম ভালো হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।”

জামাল ভূঁইয়ার সাথে খেলার অভিজ্ঞতা প্রসঙ্গে মনির জানান, “জামাল ভূঁইয়া আমার অনেক ভালো বন্ধু। এর আগেও চিটাগং আবাহনী এবং শেখ রাসেলে একসাথে খেলেছি। অনেক ক্লোজ আমার সাথে। বুঝাপড়া অনেক ভালো। আমার কোন ভুল হলেও বলে দেয়। খেলার মধ্যে কোন ভুল হলেও ধরিয়ে দেয়।”

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, ব্রাদার্স ইউনিয়নে মনির আলমের অন্তর্ভুক্তি দলের রক্ষণভাগকে আরও সুসংহত করবে। পাশাপাশি মহেশখালীর মতো তুলনামূলক পিছিয়ে থাকা এলাকার ফুটবলারদের জন্য তিনি হবেন এক উজ্জ্বল অনুপ্রেরণা। তার ফুটবলযাত্রা নতুন প্রজন্মের খেলোয়াড়দের স্বপ্ন দেখার সাহস জোগাবে।

ফুটবল বিশ্লেষকদের মতে, মনির আলম বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার। অভিজ্ঞতা, পজিশন সেন্স ও একাগ্রতায় তিনি নিজেকে আলাদা করেছেন অন্যদের থেকে। ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে তার পারফরম্যান্স শুধু ক্লাবকেই নয়, কক্সবাজার তথা পুরো দেশের ফুটবলপ্রেমীদেরও নতুন করে আশাবাদী করে তুলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব গণ্ডার দিবস আজ

ব্রাদার্স ইউনিয়নে জামালদের সাথে মাঠ কাঁপাবেন মহেশখালীর মনির আলম

আপডেট সময় : ১০:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫