ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বেপরোয়া সাগর গ্রুপ, ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার আহত

কক্সবাজার শহরে আবারও সক্রিয় হয়ে উঠেছে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র সাগর বাদশা গ্রুপ। এবার গ্রুপের প্রধান সাগরের নেতৃত্বে চাঁদার দাবির অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ছুরিকাঘাত করে এক হোটেল ম্যানেজারকে গুরুতর আহত করা হয়েছে বলে জানায় ভূক্তভোগীর পরিবার।

১১ অক্টোবর সকালে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র সংলগ্ন হোটেল কমফোর্ট এর সামনে এ ঘটনা ঘটে। আহত ম্যানেজার আবু ছালেহ শহরের দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়ার বাসিন্দা।

হামলার শিকার আবু ছালেহ কক্সবাজার সদর মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে সাগর বাদশা ও রুবেল প্রকাশ ছেগা রুবেলসহ কয়েকজন হোটেল ও মোটেল জোনের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। তারা অতীতে তার হোটেলেও দুই লাখ টাকা চাঁদা দাবি করেন বলেও জানান তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর বাদশা ও রুবেলসহ ৭-৮ জন অস্ত্রশস্ত্র নিয়ে ধারালো ছোরা দিয়ে তার গলায় আঘাত করে। এতে তার গলা ও চোয়ালে গুরুতর রক্তাক্ত জখম হয়।

পুলিশ জানায় ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

বেপরোয়া সাগর গ্রুপ, ছুরিকাঘাতে হোটেল ম্যানেজার আহত

আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫