ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার একটি আলোচিত ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রুবেল দে-কে গ্রেফতার করেছে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর একটি যৌথ আভিযানিক দল।

১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল দে চকরিয়ার উত্তর ঘনিয়া এলাকার মনোরঞ্জন দে-র ছেলে।

​ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম নারী চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকার একটি পার্লারে কর্মরত ছিলেন। সেখানে পরিচয়ের সুবাদে রুবেল তাকে দীর্ঘদিন প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।

ভিকটিম প্রথমে প্রত্যাখ্যান করলেও রুবেল কৌশলে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে ২০২৪ সালের ১ অক্টোবর সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে নিজের বাসায় নিমন্ত্রণ জানিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রুবেল। এরপর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তী দুই মাস ধরে তিনি ভিকটিমের সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

​একপর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রুবেল তাকে বিয়ে করতে অস্বীকার করেন এবং আত্মগোপনে চলে যান। এই ঘটনায় ভিকটিম বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই র‍্যাবের গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক আ.ম.ফারুক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল

আপডেট সময় : ০৫:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬