ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩ ৫০ হাজার টাকার জন্য ৪ বছরের ওমাইরকে অপহরণ করে হত্যা এমপি কাজলের সহধর্মিণী শিরিন রহমানের সুস্থতা কামনায় রামুতে বিএনপির দোয়া মাহফিল উখিয়ায় চার বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি পবিত্র রমজান শুরুর সম্ভাব্য তারিখ জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা স্ত্রী পরিচয়ে রাজুর সঙ্গেই কক্সবাজারের হোটেলে উঠেছিলো তাজমিন! রিয়াদে হুথি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় বাংলাদেশের নিন্দা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ জাতীয় পর্যায়ে ডিজি’স অ্যাওয়ার্ড পেলেন নাইক্ষ্যংছড়ি কলেজের নীলোৎপল বড়ুয়া নাইক্ষ্যংছড়িতে ২ লাখ ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটার গান ও গুলিসহ আটক ১ লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত টেকনাফ পৌরসভায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা: ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম ​টেকনাফে মদসহ আটক ১২ রোহিঙ্গার কারাদণ্ড

পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়ায় চিংডি ঘেরে ডাকাতি হয়েছে। ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিচ্ছিন্ন দ্বিপ করিয়ারদ্বিয়ার পুরাতন ঘোনায় সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলামের মালিকানাধীন চিংড়িঘেরে এই ডাকাতি সংঘটিত হয়।

শনিবার দিবাগত তিনটার দিকে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতদলের ছোড়া গুলিতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় প্রায় ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সশস্ত্র একদল ডাকাত হঠাৎ চিংড়িঘেরে হানা দেয়।এরপর পাহারাদারদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। পরে পাহারাদাররা প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদল গুলি ছুড়ে। এতে শাহাবুদ্দিন, ইসমাইল ও জয়নাল নামের তিনজন গুলিবিদ্ধ হন।

পরে আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য জাফর আহমদ চৌধুরী এর সত্যতা স্বীকার করে বলেন, রাত আনুমানিক তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাতদল সিরাজ মেম্বার প্রজেক্টে হানা দিয়ে ডাকাতি শুরু করে। এসময় ডাকাতের গুলিতে তিনজন আহত হন। সিরাজ মেম্বারের প্রজেক্টটি লীজ নিয়ে শাহাব উদ্দিনসহ আরও কয়েকজন ব্যক্তি মাছ চাষ করেন। ডাকাতির বিষয়টি রাতেই পেকুয়া থানার পুলিশ জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। রিসিভ না করায় মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠালে কোনো ধরণের সাড়া পাওয়া যায়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে ‘সম্পর্ক নেই’ রাজুর

পেকুয়ায় চিংড়িঘেরে ডাকাতি, গুলিবিদ্ধ ৩

আপডেট সময় : ০৫:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬