ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-২১ (চাকমারকুল) সংলগ্ন পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় সাইফ উল্লাহ (১০) নামে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও ইমতিয়াজ (৯) নামে অপর শিশুর সন্ধান এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফ উল্লাহ ও ইমতিয়াজ একসঙ্গে পালংখালী খালে মাছ ধরতে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা ঘনিয়ে এলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা খালের পাড়ে সাইফ উল্লাহকে অচেতন ও ভেজা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেভ দ্য চিলড্রেন এনজিও হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উদ্ধার হওয়া সাইফ উল্লাহ ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা মোহাম্মদ জুবাইরের ছেলে। অপর নিখোঁজ শিশু ইমতিয়াজ একই ক্যাম্পের বি-৫ ব্লকের বাসিন্দা রাবিয়ার ছেলে।

এদিকে ইমতিয়াজের সন্ধানে স্থানীয় বাসিন্দা, এপিবিএন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

উখিয়া ৮ এপিবিএনের এক পুলিশ কর্মকর্তা জানান, খবর পাওয়ার পরপরই এপিবিএন পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার অভিযান শুরু করেছে। খালের পানির স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:১৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬