ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর তুমব্রু সীমান্ত দিয়ে পাচারকালে ৩০ লক্ষ টাকার ঔষধ জব্দ : আটক ৩ সরকারের বড় সাফল্য নির্ভর করছে স্বাস্থ্য খাতের ওপর: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিগুলোতে কী লেখা ছিল? পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

পাকিস্তান-ভারত সংঘর্ষ: মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী ২ ফ্লাইট

পাকিস্তানের আজাদ কাশ্মিরের বিভিন্ন স্থানে মঙ্গলবার মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত। আকস্মিক এ হামলার কারণে পাকিস্তানের আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশগামী দুইটি ফ্লাইট বাংলাদেশে না এসে মাঝ আকাশ থেকে ফিরে গেছে।

ফ্লাইট দুটি হচ্ছে তুর্কিয়ে থেকে আগত তার্কিশ এয়ারলাইন্স (টিকে-৭১২) এবং কুয়েত সিটি থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট (জে-৯৫৩৩)। উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি মাঝপথে বাংলাদেশে আসার সিদ্ধান্ত বাতিল করে ওমানের মাসকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি প্রায় দেড়ঘণ্টা উড্ডয়নের পর আবারও কুয়েতে ফিরে যায়।

এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সুত্র জানায়, ঢাকা থেকে বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। তবে তারা নিরাপদে বিকল্প রুটে গন্তব্যে যাচ্ছে। ফ্লাইটে কোনো ধরনের ব্যাঘাত ঘটেনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। কাশ্মিরের উত্তপ্ত পরিস্থিতি এবং ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের সামরিক অভিযানের প্রেক্ষাপটে পাকিস্তানের আকাশসীমায় সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে আন্তর্জাতিক রুটে বড় ধরনের ব্যাঘাত দেখা দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

পাকিস্তান-ভারত সংঘর্ষ: মাঝপথে ফিরে গেল বাংলাদেশগামী ২ ফ্লাইট

আপডেট সময় : ১১:৩৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫