ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

নাইক্ষ্যংছড়িতে ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ঢেলে হত্যা, স্বামী গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে স্ত্রীকে দাহ্য পদার্থ দিয়ে হত্যা করার অভিযোগে মো. তোহা (২৫) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ঢেলে দিলে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার সন্ধ্যায় মারা যায় তোহার স্ত্রী জেসমিন আক্তার (২২)।

শনিবার ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত তোহাকে কক্সবাজার জেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানিয়েছেন, তোহার স্ত্রী জেসমিন আক্তারকে ৯ সেপ্টেম্বর গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রায় চার দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা যায়। তার মৃত্যুর পর স্বজনেরা মামলা করলে শনিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তোহাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহারে বলা হয়েছে, তোহা নাইক্ষ্যংছড়ির ২ নম্বর বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকার একটি কোম্পানির রাবার বাগানে কাজ করেন। কোম্পানির স্টাফ কোয়ার্টারে স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে থাকতেন। সেখানে স্ত্রীর শরীরে এসিড ঢেলে হত্যার চেষ্টা করলে দগ্ধ জেসমিনকে স্থানীয় লোকজন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, নিহত নারীর বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছেন। আসামি মো. তোহাকে কক্সবাজার জেলা সদর থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

নাইক্ষ্যংছড়িতে ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ঢেলে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫