ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের তাণ্ডব: ৮ মাঝিমাল্লা চমেক হাসপাতালে সেন্টমার্টিনে ভুল চিকিৎসায় অসুস্থ ৫০ শিশু!

শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

​টেকনাফে বঙ্গোপসাগর উপকূলবর্তী শাহপরী দ্বীপের গোলারচর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

বুধবার সকালে চালানো এক বিশেষ অভিযানে ভাসমান অবস্থায় ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে এই মাদক উদ্ধার করা হয়।

​বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর একটি দল গোলারচর সমুদ্র এলাকায় সকালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোস্ট গার্ড সদস্যরা একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে থামার নির্দেশ দেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।

​পরবর্তীতে কোস্ট গার্ড টিম ওই এলাকায় তল্লাশি চালিয়ে সাগরে ভাসমান একটি ব্যাগ উদ্ধার করে। পরে ব্যাগটি খুলে তল্লাশি চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা বলে কোস্ট গার্ড জানিয়েছে।

​উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ট্যাগ :

পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩

শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৭:০৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬