ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

মাটির নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

​বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ১ লাখ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন,র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার জালিয়াছড়ি এলাকায় এই অভিযান চালানো হয়।

​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াছড়ি এলাকার জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি দল। এ সময় পালানোর চেষ্টাকালে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির উঠানের পাশে মাটির নিচে লুকিয়ে রাখা ১০টি বান্ডেল থেকে সর্বমোট ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম জালিয়াছড়ি এলাকার আলী আহমদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে অভিনব কৌশলে মাদক এনে বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

মাটির নিচ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১

আপডেট সময় : ০২:০৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬