ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২ কোটি ২২ লাখ টাকা ব্যায়ে দুটি গুরুত্বপূর্ণ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংসদ সদস্য সাচিং প্রু জেরি।

সোমবার (৪ মে) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় নাইক্ষ্যংছড়ি সদরে বাস্তবায়িত কার্যক্রমের উদ্বোধন করেন বান্দরবান ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য। এসময় এমপি সাচিং প্রু জেরি নিজেই মাটি কেটে মাটির ঝুঁড়ি দিয়ে মাটি কাটার কাজ আরম্ভ করেন।

এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম কোম্পানি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন বাহাদুরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার এলাকা খনন করা হবে। দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভরাট ও অবহেলায় এই খালগুলো প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো ভয়াবহ জলাবদ্ধতা।

প্রাথমিকভাবে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিকের মাধ্যমে খননকাজ শুরু হয়েছে। পরে দ্রুত কাজ সম্পন্ন করতে ব্যবহার করা হবে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, “মূল পরিকল্পনায় বাঁকখালী চিকনছড়ি খাল অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বনবিভাগের আপত্তির কারণে সেটি পরিবর্তন করে জারুলিয়াছড়ি খালকে চূড়ান্ত করা হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়নে আর কোনো জটিলতা নেই। আমরা দ্রুত কাজ শেষ করার দিকে গুরুত্ব দিচ্ছি।”

তিনি আরও জানান, এই খালগুলো সচল হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে, যা পুরো উপজেলার জন্য গেম চেঞ্জার হতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরি

আপডেট সময় : ০১:৪১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬