ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী বিশ্ববাজারে ১০১ ডলারে পৌঁছেছে জ্বালানি তেলের দাম

কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার

কক্সবাজার শহর ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

গেলো ২৪ ঘণ্টায় পরিচালনা করা এই অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধের দায়ে তাদের গ্রেপ্তার হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ এই অভিযানে ৪ জন চোর ও ছিনতাইকারী, ২ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে ৬ জন এবং পরোয়ানাভুক্ত ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

​গ্রেপ্তারকৃত চোর ও ছিনতাইকারীরা হলো—পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ রমজান উদ্দিন, পিএমখালী ইউনিয়নের তোতকখালীর মোঃ আসিফ প্রকাশ আশিক উল্ল্যাহ, মাইজ পাড়ার মোঃ আরিফ এবং ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুলের মোঃ আরমান। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পূর্বেও পেনাল কোড ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে।

​মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছে ঝিলংজার দক্ষিণ মুহুরী পাড়ার মোঃ জামাল এবং শহরের বৈদ্যঘোনা এলাকার রাজু ইসলাম।

​ধর্তব্য অপরাধে গ্রেপ্তারকৃতরা হলো—শহরের বাদশা ঘোনার রবিউল হাসান ও করিম, দক্ষিণ মিঠাছড়ির মোঃ শওকত হোসেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সুমন চন্দ্র রায় প্রকাশ হাসান, পিএমখালীর রহমত উল্লাহ এবং ঝিলংজার রবিউল হাসান রাতুল।

​তাছাড়া পরোয়ানাভুক্ত গ্রেপ্তারকৃত ৫ আসামি হলো—শহরের বৈদ্যঘোনা এলাকার মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ, ঝিলংজার জানার ঘোনার এহছানুল হক, পেতা সওদাগর পাড়ার খোরশেদ আলম, লাইট হাউস পাড়ার আবু বক্কর ছিদ্দিক এবং পশ্চিম কুতুবদিয়া পাড়ার মোহাম্মদ আনিস।

​গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে সদর থানা পুলিশ জানিয়েছে।

ট্যাগ :

আপডেট সময় : ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬