ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি সভাপতির ‘না’,সেক্রেটারির ‘হ্যাঁ’ : মিলনায়তনে সীরাতুন্নবী (সা:) মাহফিল আয়োজন নিয়ে আইনজীবী সমিতির বিতর্ক কক্সবাজার সৈকতে স্থাপনা নির্মাণ: ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা কক্সবাজারে জমি রেজিস্ট্রেশনে ডিসির অনুমতি বাতিলে প্রধানমন্ত্রীর কাছে এমপি শাহজাহান চৌধুরীর চিঠি উখিয়ার বরেণ্য আলেম আলিম উদ্দিন পীরের জানাযা সম্পন্ন চিরকুট পাঠালেই পুলিশ পৌঁছাবে ঠিকানায়: উখিয়ায় অপরাধ দমনে নতুন উদ্যোগ পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তের’শ কোটি টাকার বেশি মাদকের উপর স্ট্রিম রোলার চালালো বিজিবি

কক্সবাজার ও বান্দরবান সীমান্ত এলাকা থেকে আটক হওয়া ফেনসিডিল, মদ, গাঁজা, ইয়াবাসহ বিপুল মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বুধবার (১৩ আগস্ট) সকালে ৩৪ বিজিবি ব্যাটালিয়নের কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে এসব ধ্বংস করা হয়।

ধ্বংস করা মাদকদ্রব্যের পরিমাণ উল্লেখ করে বিজিবি জানিয়েছে, ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশী মদ, ২৬ কেজি হেরোইন ১৬৯ বোতল ফেন্সিডিল ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি,৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ৪ কেজি আফিম।

এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা বলে জানান বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর পাশাপাশি মাদক প্রবন এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকপাচার প্রতিরোধে সামাজিক সংগঠন গড়ে তুলতে কার্যকরি ভূমিকা পালন করতে হবে।

মাদকপাচারকারি ও চোরাকারবারিরা যাতে সংশ্লিষ্টদের কোন ধরণের আনুকূল্য না পায় – এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।

মাদক একটি দেশের জিও পলিটিক্যাল অবস্থাকে প্রভাবিত করে জানিয়ে  অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন,”মাদকের সাথে সম্পৃক্ত ব্যক্তি অজান্তেই নিজের কবর রচনা করছে।মাদক শুধু ব্যক্তির জন্য নয়,পুরো সমাজ ও জাতির জন্য হুমকি”।

“শুধুমাত্র দেশের আইনশৃঙ্খলা বাহিনী নয়,দেশের সকল সচেতন নাগরিকের প্রধান দায়িত্ব হওয়া উচিত মাদক নির্মূল করা”, বলেন মি.ওবায়দুল্লাহ।

সীমান্তের ওপারে যেসব ঘটনা ঘটছে তার সাথে এপারের কোন সম্পর্ক নেই জানিয়ে বিজিবি সেক্টর কমান্ডার মহিউদ্দিন বলেন, “রাখাইন রাজ্যের ক্যাম্প ছেড়ে যে ব্যক্তি বাংলাদেশে এসেছে সে নিজেকে আরাকান আর্মির সদস্য বলে দাবি করেছে। এ বিষয়ে বিজিবি নিশ্চিত তথ্য পায়নি, তদন্ত চলমান রয়েছে”।

তবে মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতির প্রভাব এপারে পড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি।

বিজিবির এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‍্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মো. শাহীদুল ইসলামসহ আরও অনেকে।

ট্যাগ :

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত

তের’শ কোটি টাকার বেশি মাদকের উপর স্ট্রিম রোলার চালালো বিজিবি

আপডেট সময় : ০৭:১২:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫