ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা প্রকাশিত সংবাদের ব্যাপারে রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক শহীদুল হক কাজলের বক্তব্য কুতুবদিয়ায় বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ মানবসেবার তিন দশক: কক্সবাজার সদরের শ্রেষ্ঠ সিপিপি স্বেচ্ছাসেবক চৌফলদন্ডির হালিমা বেগম লবণসহিষ্ণু জাতে সাফল্য, কক্সবাজারের লবণ মাঠে হচ্ছে ধান চাষ বারবাকিয়ায় ১১ কিলোমিটার গ্রামীণ সড়ক উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর ডিও, এলাকাজুড়ে স্বস্তি পুণরায় ফুটপাত দখল করলে আইনের আওতায় আনা হবে:ইউএনও চকরিয়া লোহাগাড়ায় নারী শিক্ষার্থীর সঙ্গে অশোভন আচরণ, যুবক আটক বিশ্ব মান দিবসের আলোচনা সভা, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার আহবান উখিয়ায় খালে ড্রেজার মেশিন দিয়ে কোটি টাকার বালু উত্তোলন, ধ্বংস হচ্ছে পরিবেশ, নিরব ভূমিকায় প্রশাসন খুনিয়াপালংয়ে বালু উত্তোলন : ড্রেজার ও পাইপ জব্দ কক্সবাজার–মহেশখালী নৌপথে সি-ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ, সর্বনিম্ন ৩৫ টাকা মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে লামায় স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৩ কিশোরী, তিন দিনেও মেলেনি সন্ধান

তিন ঘন্টার জন্য প্যারোলে বেরিয়ে মৃত মায়ের পাশে কাউন্সিলর পাখি

তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের মরদেহ দেখতে আসেন কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর শাহেনা আক্তার পাখি।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তাঁকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পরে মায়ের দাফন শেষে আবারও তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে কক্সবাজার শহরের একটি হাসপাতালে মারা যান কাউন্সিলর শাহেনা আক্তার পাখির মা ফাতেমা বেগম। পরে পরিবারের লোকজন প্যারোলে মুক্তির আবেদন করলে জেলা প্রশাসন তাঁকে তিন ঘণ্টার জন্য মুক্তি দেয়।

একটি নোহা মাইক্রোবাসে করে পুলিশি পাহারায় তাঁকে গ্রামের বাড়ি রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধেঁছুয়াপালং গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নেমেই স্বজনদের দেখে কান্নায় ভেঙে পড়েন সাবেক এই নারী কাউন্সিলর।

মায়ের নিথর দেহ দেখে অজ্ঞান হয়ে পড়েন শাহেনা আক্তার পাখি। এ সময় তাঁকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল পুলিশ।

জানাজা নামাজে শাহেনা আক্তার পাখির বাবা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গনি বলেন, “পাখি গ্রেপ্তার হওয়ার পর থেকে টেনশন করছিল তাঁর মা। ‘শুধু পাখি পাখি বলে বলে থাকতো”।

কক্সবাজার সদর মডেল থানায় ৫ আগস্টের পর দায়েরকৃত একটি মামলায় শাহেনা আক্তার পাখি ৬২ নম্বর আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে ৩১ জুলাই কক্সবাজার আদালতে হাজির করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

শাহেনা আক্তার পাখি কক্সবাজার পৌরসভার নারী কাউন্সিলর ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে সর্বদলীয় মতবিনিময় সভা

তিন ঘন্টার জন্য প্যারোলে বেরিয়ে মৃত মায়ের পাশে কাউন্সিলর পাখি

আপডেট সময় : ১০:১১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫