ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী বিশেষ অভিযানে সদর থানা পুলিশের জালে ৯ জন পেকুয়া কিংস্টন স্কুলের প্রতিষ্ঠাতা নুরুল আমিনের মৃত্যু : শুক্রবার সকাল ৯ টায় জানাজা সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। জেলা প্রশাসনের মাধ্যমে এই স্মারকলিপি পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের নির্বাহী কমিটির সভাপতি মো. আ. মান্নানের হাতে স্মারকলিপি তুলে দেন কলেজের অধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল দেশের ৫৬ জেলায় জেলা প্রশাসন কর্তৃক প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসমূহ জাতীয়করণ, অভিন্ন বেতন কাঠামো ও পরিচালন নীতিমালা প্রণয়নের দাবিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরই অংশ হিসেবে কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক মো. আ. মান্নান শিক্ষক-কর্মচারীদের আশ্বস্ত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে স্মারকলিপিটি প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কক্সবাজার ডিসি কলেজের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে। একই সঙ্গে কক্সবাজার জেলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শিক্ষকরা আশা প্রকাশ করেন, দ্রুত জাতীয়করণ হলে কলেজটির শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী বোটসহ ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী

ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৭:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬