ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী রামুতে যাত্রী বেশে ই/য়া/বা পাচার, ৬৫ বছর বয়সী বৃদ্ধ আটক পালংখালীতে গো লা গু লি – সীমান্তের শীর্ষ মা/দ/ক/কারবারি মুন্না সহ গ্রে/ফ/তা/র ৪, অ/স্ত্র উদ্ধার  ফের লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা বিজিবির অভিযানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে আটক ২ সিটি কলেজ এলাকার আলোচিত একরাম হত্যা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার কক্সবাজার আদালত চত্বরে জয়বাংলা স্লোগান: ৬ আইনজীবীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ হামজা-ফারহান ম্যাজিকে ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ ভোক্তা অধিদপ্তরের অভিযান : আচার কারখানাসহ ২ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা মিঠাছড়ির চেইন্দা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি আমান উল্লাহ গ্রেফতার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ডা. রণধীর দেবনাথ, বিভ্রান্ত না হওয়ার আহবান পালংখালীর বটতলীতে গুলি বর্ষণ, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, থমথমে পরিস্থিতি

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে নাফ নদীর টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকায় এ অভিযান চালানো হয় বলে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান।

তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “আলিখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে সাঁতরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে তীরের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের থামার নির্দেশ দেন।

“এ সময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দুইটি বস্তা পানিতে ফেলে মিয়ানমার জলসীমার অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া প্লাস্টিকের দুইটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুইটি খুলে দুই লাখ ইয়াবা পাওয়া যায়।”

উদ্ধার করা ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

টেকনাফে ২ লাখ ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৪:৩০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫