ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা ‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু

টেকনাফে র‍্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (০৮ এপ্রিল) রাত দেড়টার দিকে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র‍্যাব ১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

​র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ টেকনাফের একটি দল ঝিমংখালী এলাকায় আসামির নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত ফরিদুল আলম ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।

​র‌্যাব সূত্রে জানা গেছে, উখিয়া থানার একটি মামলায় আদালত ফরিদুল আলমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন। সাজার রায় ঘোষণার পর থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে দীর্ঘ দিন ধরে আত্মগোপনে ছিলেন। অবশেষে র‍্যাবের তৎপরতায় তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

​গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে আড়ং ও স্বপ্ন সুপার শপে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

টেকনাফে র‍্যাবের অভিযান: ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬