ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

জামায়াত আমিরের ঘোষণা: ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন হামিদুর রহমান আযাদ!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,  ‘আমার দিল বলে ১২ তারিখের পরে ১৩ তারিখ ইনসাফের বাংলাদেশের দিকে বাংলাদেশ পা বাঁড়াবে এবং সে সরকারে মহেশখালী ও কুতুবদিয়াবাসী শুধু একজন এমপি নয় একজন মন্ত্রী পাবে ইনশাআল্লাহ। এখন আপনারা ১২ তারিখ এমপি বাছাই করবেন না মন্ত্রী? সিদ্ধান্ত আপনাদের।’

কক্সবাজার-২ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী এ.এইচ.এম হামিদুর রহমান আযাদকে পরিচয় করিয়ে দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মহেশখালীতে হেলিকপ্টার যোগে অবতরণের পর পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে  আয়োজিত জনসভায় বক্তব্যকালে জামায়াতে আমির আরো বলেন, ‘জনগণের স্বচ্ছভোট নিয়ে ১৩ তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে, আমাদের পরিশ্রমী মানুষগুলোর জীবনের মানচিত্র পালটে যাবে। এদেশে চুরি থাকবে না চাঁদাবাজি থাকবে না।’

তিনি বলেন, ‘মহেশখালীকে একটি স্মার্ট জোন করার জন্য যা করা প্রয়োজন এখানে তাই করা হবে। আল্লাহ এখানে প্রচুর সম্পদের নিয়ামত দান করেছেন, কিন্তু এরকম পিছিয়ে পড়া আমার নজরে খুব কম এসেছে।  আমাদের হামিদুর রহমান আযাদের পাশে থাকুন আমরা আপনাদের আস্থার প্রতিদান দিবো ইনশাআল্লাহ।’

জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

জামায়াত আমিরের ঘোষণা: ক্ষমতায় গেলে মন্ত্রী হবেন হামিদুর রহমান আযাদ!

আপডেট সময় : ০৭:৩৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬