ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

কক্সবাজার জেলার গোলরক্ষক সাঈদীর উপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবিতে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পেকুয়া প্রেস ক্লাবের সামনে পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতি ও পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাঈদী কক্সবাজার জেলা ও মহেশখালী উপজেলা ফুটবল দলের নিয়মিত গোলরক্ষক। একজন ক্রীড়াবিদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সাঈদী জেলা ও মহেশখালী উপজেলা ফুটবল দলের গোলরক্ষক হিসেবে নিয়মিত খেলছেন। তার ওপর যারা হামলা করেছে, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। মহেশখালী পুলিশ প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই। অন্যথায় পেকুয়ার সব খেলোয়াড় ও ফুটবল একাডেমির সদস্যদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমির উপদেষ্টা সাংবাদিক মোহাম্মদ ফারুক বলেন, “সাঈদী আমাদের গর্ব। তিনি দীর্ঘদিন ধরে মহেশখালী ও কক্সবাজার জেলা দলের গোলরক্ষক হিসেবে খেলছেন। একজন ক্রীড়াবিদের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। মহেশখালী থানা প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

পেকুয়া উপজেলা ফুটবল খেলোয়াড় সমিতির উপদেষ্টা আনোয়ার হোসেন এমজারু বলেন, সাঈদী আমাদের গর্ব। পেকুয়া স্পোর্টিং ক্লাব আয়োজিত গোলকাপ ফুটবল টুর্নামেন্টে সম্মিলিত উজানটিয়া খেলোয়াড় সমিতির গোলরক্ষক হিসেবে খেলেছেন তিনি এবং দলকে চ্যাম্পিয়ন হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাঈদীর ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

ক্রীড়াবিদ মো. হারুণের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পেকুয়া উপজেলা ফুটবল একাডেমির সহসভাপতি মো. আমিন, বাপ্পী, বিডিআর মোর্শেদ, ক্রীড়া সংগঠক আজম ইকবাল, নাসির উদ্দিন, বাচ্চু আনিস ও সাকিল উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পেকুয়ার কৃতি ফুটবলার হাসান, রাজু, হাবিব, আনিস কামাল, ফুটবলার হাসান-২ ও মেহেদীসহ পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকার ফুটবলার, ক্রীড়ামোদী ও স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

গোলরক্ষক সাঈদীর উপর হামলাকারীদের বিচারের দাবিতে পেকুয়ায় মানববন্ধন

আপডেট সময় : ০৭:২৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬