ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য হচ্ছে না: তথ্য প্রতিমন্ত্রী তুমব্রু সীমান্তে তিনটি ব্যাগে মিলল ৪ লাখ বার্মিজ ইয়াবা

পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২

পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২৫,৭৮০ টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ধনিয়াকাটা স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

আটককৃতরা হলেন, টৈটং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজির ঘোনা এলাকার বাসিন্দা মৃত জামাল হোসেনের ছেলে ও ধনিয়াকাটা স্টেশনের কুলিং কর্ণারের মালিক সালাহ উদ্দিন, একই এলাকার বাসিন্দা রফিক তাহেরীর ছেলে ও স্টেশনের দোকানী জয়নাল আবেদীন।

তবে অভিযানের খবর পেয়ে কৌশলে পালিয়ে যান আরেক মাদক ব্যবসায়ী জহির উদিন। তিনি পশ্চিম পাড়ার বাসিন্দা ও একই স্টেশনের চায়ের দোকানী।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদি হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ধনিয়াকাটা স্টেশনে তিনটি দোকানে অভিযান পরিচালনা করে। এসময় ১০২ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকাসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন কৌশলে পালিয়ে গেছে।
আটককৃতদের মধ্যে সালাহ উদ্দিনের কাছ থেকে ৯২ পিস ইয়াবা ও নগদ ২৫,৭৮০ টাকা এবং জয়নালের কাছ থেকে ১০ পিস ইয়াবা পাওয়া গেছে।

ওসি বলেন, আটক ব্যক্তিরা ধনিয়াকাটা স্টেশনে দোকানদারীর আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। তারা পুলিশের নজরে ছিল। আজকে তাদের আটক করতে সক্ষম হয়েছি। পুলিশের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা

পেকুয়ায় দোকানের আড়ালে মাদক বিক্রি, পুলিশের হাতে আটক ২

আপডেট সময় : ১২:১৭:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬