ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী অসুস্থ : সিসিইউতে ভর্ত রামুতে সত্যপ্রিয় মহাথেরোর ৭ম প্রয়াণ বার্ষিকী পালিত বিজিবি’র পৃথক অভিযান : ১ কোটি ৮৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা নারী কুতুবদিয়ায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি উদ্বোধন : ১ হাজার ৮৮০ পাবে সুবিধা উখিয়ায় শিকারীদের ফাঁদ থেকে ২৪ টি বক উদ্ধার আন্তর্জাতিক ফ্লাইটে আগত বিদেশি পর্যটকদের মনোরঞ্জন ও সেবার জন্য কি কক্সবাজার প্রস্তুত! আরব আমিরাতের শারজাহতে বৈদ্যঘোনার জাহাঙ্গীর আলমের মৃত্যু প্রধান সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ : কলাতলী থেকে লিংক রোড পর্যন্ত চলবে অভিযান শহরের দুটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের পঁচিশ হাজার টাকা জরিমানা বীচ এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার লিংক রোডে যাত্রীবাহী বাস থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক জুলাই গণহত্যার বিচার বাংলার মাটিতে হবে – পেকুয়ায় রাশেদ খান আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০

​কক্সবাজার সদর থানা পুলিশ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে।

গত ২৪ ঘন্টায় পরিচালিত বিশেষ এই অভিযানে চোর, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়।

​সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনতাই প্রতিরোধে এই বিশেষ চিরুনি অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ৫ জন চোর ও ছিনতাইকারী, ২ জন মাদক ব্যবসায়ী, ৪ জন মাদক সেবনকারী, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী এবং ধর্তব্য অপরাধে জড়িত আরও ২ জন রয়েছে।

​গ্রেফতারকৃত চোর ও ছিনতাইকারীরা হলো ঝিলংজার নতুন জেল গেইট এলাকার মোঃ মিরাজ, পিএমখালীর পশ্চিম জুমছড়ির মোঃ রুবেল ও ধনখালী ঘোনার পাড়ার মোঃ আব্দুর রহমান, শহরের পাহাড়তলী এলাকার মিজানুর রহমান ওরফে গিট্টু মিজান এবং দরিয়া নগরের মোঃ রমজান। এদের মধ্যে মোঃ রুবেল, মোঃ আব্দুর রহমান, গিট্টু মিজান এবং মোঃ রমজানের বিরুদ্ধে পূর্বের অস্ত্র, মাদক, দ্রুত বিচার আইন ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে।

​মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে টেকনাফের হ্নীলার বাসিন্দা মঈন উদ্দিন ওরফে মাঈন উদ্দিন এবং শহরের নাসিরের বাড়ির গলি থেকে তৈয়বা খাতুনকে গ্রেফতার করা হয়। এছাড়া মাদক সেবনের অভিযোগে কস্তুরাঘাট এলাকা থেকে আবুল হাসিম, পেশকার পাড়ার আব্দুল মান্নান, চকরিয়া পৌরসভার তৌহিদুল ইসলাম আরিফ এবং মারুফুল ইসলাম মাহীকে আটক করা হয়।

​একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৭ আসামী—মোঃ জসিম উদ্দিন, বিজয় ধর, মোঃ মাহিন, মোঃ রুবেল, মোঃ নাছির, কামরুল হাসান ও আবদুল মোতালেবকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি ধর্তব্য অপরাধে কুতুবদিয়া পাড়ার সাইফুল ইসলাম ও দক্ষিণ রুমালিয়ারছড়ার মোঃ সেলিমকে গ্রেফতার করা হয়।

​কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, অপরাধ দমন এবং শহরের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী অসুস্থ : সিসিইউতে ভর্ত

কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২০

আপডেট সময় : ১০:৩৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬