ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

কক্সবাজারের পেকুয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ সিফাতকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

র‌্যাব-১৫ ও র‌্যাব-৭ এর যৌথ অভিযান পরিচালনা করে তাকে টেকনাফ থেকে গ্রেপ্তার করে।

​র‌্যাব জানায়, ১০ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের মহেশখালীয়া পাড়া বটতলী বাজার এলাকায় যৌথ অভিযান চালায় আভিযানিক দল। অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাতকে গ্রেপ্তার করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, পেকুয়ার এক মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ২৬ জুন রাতে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ধারালো কিরিছ ও লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে ভুক্তভোগী ও তার বাবাকে মারাত্মকভাবে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর পিতাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

​হত্যাকাণ্ডের পর থেকে সিফাত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

আইনি কার্যক্রম গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

পেকুয়ার আলোচিত হত্যা মামলার প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬