ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন খেলাঘর নারায়ণগঞ্জ জেলা কমিটির সাথে কক্সবাজার জেলা খেলাঘরের মত বিনিময় ফেনীর ৪ তরুণ অপহরণের আসামি টেকনাফে গ্রেপ্তার মাদক কারবারিকে কোনো ছাড় নয়: আজিজনগরে ওসি কায়ছার হামিদের কঠোর বার্তা তরুণরা চাইলে দেশকে পরিবর্তন করা সম্ভব : প্রধানমন্ত্রী গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩২

কুতুবদিয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা আজিজুরের বিবৃতি”

কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়কের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রায়হান। (৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে আজিজুর রায়হান জানান, গত ৩ জুন রাত ৮ ঘটিকায় উত্তর ধুরুং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এবং বর্তমান উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী কায়কোবাদ সিকদারসহ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উত্তর ধুরুং ইউনিয়ন শাখার সাবেক সভাপতি সাজ্জাদ উল ইসলাম সাকিব ও তার ভাই সাবেক ছাত্রলীগ নেতা ও বর্তমান পুলিশ কনস্টেবল সাবিতের নেতৃত্বে পরিকল্পিত হামলা চালানো হয়।

এই বর্বরোচিত হামলায় অন্তত ৮ জন ছাত্রদল নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় পুলিশের ভূমিকা রহস্যজনক ছিল বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এই দুঃখজনক ঘটনায় কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমদ চৌধুরী মন্তব্য করেছেন যে—’এটি দলীয় কোনো বিষয় নয় এবং কায়কোবাদ ছাত্রদলের কেউ নয়’। উপজেলা আহ্বায়কের এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির চরম পরিপন্থী। কায়কোবাদ সিকদার বিগত স্বৈরাচারবিরোধী সকল আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। এমনকি বিগত স্বৈরাচারী আমলে ২০২৩ সালের ৩০ আগস্ট তিনি ছাত্রলীগের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন, তৎকালীন জেলা ছাত্রদলও যার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

আজিজুর রায়হান ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের আমলে বারবার হামলার শিকার হওয়া ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার পর বিএনপির দায়িত্বশীল নেতার এমন বক্তব্য প্রকৃত ঘটনা আড়াল করার শামিল। এটি দলের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। হামলার শিকার ছাত্রদল নেতা কায়কোবাদ সিকদারসহ সকল আহতরা দীর্ঘদিন ধরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। তাদের ওপর হওয়া হামলাকে স্রেফ ‘ব্যক্তিগত বিরোধ’ হিসেবে চালানো অত্যন্ত দুঃখজনক।

তিনি অনতিবিলম্বে এই ঘটনার প্রকৃত কারণ ও প্রেক্ষাপট নিরপেক্ষভাবে তদন্ত করার দাবি জানান। একই সাথে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর

কুতুবদিয়ায় ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়কের বক্তব্যের প্রতিবাদে বিএনপি নেতা আজিজুরের বিবৃতি”

আপডেট সময় : ০৪:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬