ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাদিপাহাড়ে সাইফুল হত্যাকান্ড : সিহাব নামের যুবক আটক চকরিয়ায় শিক্ষার্থীকে অপহরণ : যুবকের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জেলা শাখার কমিটি অনুমোদন: সভাপতি জোবায়ের, সা: সম্পাদক ওসমান জ্বালানি তেলের দাম বাড়তেই কক্সবাজার-টেকনাফ রুটে বাসভাড়া বৃদ্ধি কক্সবাজারে ৪৪ লাখ ৯২ হাজার ইয়াবাসহ ১৩৫ কোটি টাকার মাদক ধ্বংস কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: ২৪ ঘন্টায় গ্রেপ্তার ২৯ হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার

কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক

কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তি ও পাল্টা যুক্তিতে উঠে এসেছে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষার নানা উপায়।

যুক্তিতর্কের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তুলে ধরেছে, মাদক ও অনলাইন জুয়া শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

বৃহস্পতিবার কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে জালাল আহমদ চৌধুরী ফাউন্ডেশন ও কোস্ট ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

বিতর্কের বিষয় ছিল মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর আসক্তি থেকে তরুণ সমাজকে কীভাবে দূরে রাখা যায়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তথ্য, যুক্তি ও বাস্তব উদাহরণ তুলে ধরে বিষয়টির বিভিন্ন দিক বিশ্লেষণ করে।

এক পক্ষ মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেয়। অন্য পক্ষ তরুণদের সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ওপর জোর দেয়।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে তরুণদের একটি অংশ অনলাইন জুয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে। শুরুতে বিনোদন বা দ্রুত অর্থ উপার্জনের আশায় এতে জড়িয়ে পড়লেও পরবর্তীতে তা আসক্তিতে পরিণত হতে পারে। এর প্রভাবে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি পরিবারে আর্থিক ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

তারা আরও বলেন, মাদকাসক্তি তরুণদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনকেও বিপন্ন করে। তাই শুধু আইন প্রয়োগ করে নয়, পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে নিয়মিত সচেতনতা তৈরি করতে হবে।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তি দিয়ে কথা বলা, অন্যের বক্তব্য শোনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয়। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে তরুণ প্রজন্মকে সচেতন করতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকদের পক্ষে কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরির পাশাপাশি সামাজিক নানা বিষয়ে তাদের সচেতন করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রতিযোগিতা ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। বিতর্কের মঞ্চে শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপন, তথ্যভিত্তিক বক্তব্য এবং যুক্তি-পাল্টা যুক্তি উপস্থিত দর্শকদেরও আকৃষ্ট করে।

কোস্ট ফাউন্ডেশনের হেড-জেন্ডার এন্ড পিএসইএ তাহরিমা আফরোজ টুম্পা বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তরুণদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সেই সচেতনতা তৈরির শুরু হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। কুতুবদিয়ার এই বিতর্ক প্রতিযোগিতা সেই সচেতনতার বার্তাই তুলে ধরেছে।

বিতর্ক প্রতিযোগিতায় কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজকে পরাজিত কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।

এসময় কুতুবদিয়া থানার পরিদর্শক(তদন্ত) ওমর ফারুক, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক বারেকুল ইসলাম চৌধুরী, দক্ষিণ ধূরুং সাবেক ইউপি চেয়ারম্যান শাহারিয়ার চৌধুরী উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক

আপডেট সময় : ০৮:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬