ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজারে ৫৪ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২৬ হাজার ৭৪৭ শিক্ষার্থী

কক্সবাজারে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। জেলায় মোট ৫৪টি কেন্দ্রে এ বছর অংশ নিচ্ছে ২৬ হাজার ৭৪৭ জন পরীক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। প্রবেশের সময় প্রতিটি শিক্ষার্থীকে তল্লাশি করে দেখা হয়, যাতে কোনো ধরনের ডিজিটাল ডিভাইস বা নকল সঙ্গে না থাকে।

জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, ৩২টি কেন্দ্রে ১৮ হাজার ১৯৮ জন এসএসসি পরীক্ষার্থী, ১৪টি কেন্দ্রে ৭ হাজার ১১৮ জন দাখিল পরীক্ষার্থী এবং ৮টি কেন্দ্রে ১ হাজার ৪৩১ জন কারিগরি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এবার পরীক্ষা নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রের সব কক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব ক্যামেরা শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাসনীম জাহান জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

কক্সবাজারে ৫৪ কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ২৬ হাজার ৭৪৭ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬