ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন

কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই ও অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়েছে সদর মডেল থানা পুলিশ।

গেলো ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সদর থানা ​পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জন চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে রয়েছেন শহরের বাদশঘোনার আবদুল্লাহ, চৌফলদণ্ডীর আসিফ, পাহাড়তলী কালুর দোকানের বাসিন্দা আকাশ চন্দ্র দাস, খুরুশকুলের জাহিদ হাসান, ঘোনার পাড়ার রায়হান এবং সুইপার কলোনীর সূমী ধর। আটক এসব অপরাধীদের বিরুদ্ধে পূর্বেরও একাধিক চুরি, ছিনতাই ও মারামারির মামলা রয়েছে।

​এ ছাড়া অভিযানে ১৭ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদকসেবীদের মধ্যে টেকপাড়া, পাহাড়তলী, বাদশাহ ঘোনা, টেকনাফ ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ জন আসামি, ধর্তব্য অপরাধে জড়িত ২ জন এবং নিয়মিত মামলার ১ জন আসামিকে আটক করা হয়।

​কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, পর্যটন নগরীর নিরাপত্তা বিধান ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এই চিরুনি অভিযান চালানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন

আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬