ঢাকা ০১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটক বাড়বে: পর্যটন উপদেষ্টা

আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। এর ফলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকের আগমন উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, ‘কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হলে এই এলাকার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আগমন বাড়বে বিদেশী পর্যটকদের। বেশ কিছুদিন ধরে ডোমেস্টিক ফ্লাইট বন্ধ রেখে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এমন খবর ছড়িয়েছে। কিন্তু এটি ভুল খবর। আন্তর্জাতিক মানে উন্নতি করা গেলে স্বাভাবিকভাবে সব ফ্লাইট চলাচল করবে।

“কক্সবাজার যেহেতু মাদক-চোরাচালানের জন্য আলোচিত, সে ক্ষেত্রে আন্তর্জাতিক মানে ফ্লাইট চালু হলে তার ঝুঁকি কতখানি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত দিনগুলোতে মাদক চোরাচালান বা নিরাপত্তায় আগে যেমন ছিল, আন্তর্জাতিক মানের বিমান চলাচল শুরু হলে ঠিক তেমনি নিরাপত্তা জোরদার থাকবে।” বলেন উপদেষ্টা।

উপদেষ্টা শেখ বশির উদ্দীন বলেন, ‘গত সরকারের আমলে বেশিরভাগ প্রকল্পে অনিয়মের কথা শোনা গিয়েছে। কিন্তু আমাদের বাস্তবায়ন করতে হবে। অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা করেছে। তাদের তদন্ত কাজ যেমন চলমান রয়েছে, তেমনি দেশের মানুষের স্বার্থে জনগণের জন্য আমাদের এসব কাজ শেষ করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা। প্রকল্প পরিচালক ইউনূছ ভূঁইয়া, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্যরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটক বাড়বে: পর্যটন উপদেষ্টা

আপডেট সময় : ০৬:১৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫