ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬%

কক্সবাজার জেলায় শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে প্রথম দিনেই অনুপস্থিত ছিলো ৪৭৫৫ জন পরীক্ষার্থী।

১৫ এপ্রিল সকাল ১০ টা থেকে কক্সবাজারের ৯ উপজেলার ৪৮০ টি কেন্দ্রে একযোগে শুরু হয় বৃত্তি পরীক্ষা। এতে ১০৮১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশ নিয়েছে ৬০৫৭ জন পরীক্ষার্থী।এ নিয়ে উপস্থিতির হার দাঁড়ায় ৫৬%। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়া।

এদিকে সকালে শহরের বায়তুশ শরফ জব্বারিয়া প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিমও অন্যান্যরা।

পরিদর্শনকালে জেলা শিক্ষা অফিসার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তবে পরীক্ষাটি হওয়ার কথা ছিলো ২০২৫ সালের ডিসেম্বর মাসে, বার বার সময় পেছানোর কারনে এবং পরীক্ষার্থীদের ৬ষ্ঠ শ্রেনীর প্রস্তুতির কারনে উপস্থিতি হার কমে গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, ১৬ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষা, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

কক্সবাজারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু: প্রথম দিনে উপস্থিতি ৫৬%

আপডেট সময় : ০৩:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬