ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিজিবির একটি বিশেষ অভিযানে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) ভোরে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) পালংখালী বিওপির একটি টহলদল ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে।

​টহলদল প্রযুক্তির সহায়তায় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ছয়জন ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা হাতের পোটলাগুলো ফেলে রেখে দ্রুত মিয়ানমারের সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে বিজিবি ৬টি বায়ুরোধী প্যাকেটে রাখা খাকি ও নীল রঙের মোড়কে আনুমানিক দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

​উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, ইয়াবা চালানের সাথে জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় : ০৬:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬