ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা পেল রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১ টেকনাফে সেনাসদস্য নিহতের ঘটনায় হত্যাসহ তিন মামলা, আসামি ৯৫ জন : আটক ৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আব্দুর রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ (ব্লক BW1) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইউনুস মিয়া এবং মায়ের নাম হাসিনা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে অভিমান করে ঘরের ভেতরে মাচার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস নেন আব্দুর রশিদ। পরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে উখিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬