ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দু’টি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ার পালংখালী ইউনিয়নের পুটিবনিয়া এলাকার ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মরিয়ম শাকেরা নিখোঁজ হয়েছেন।

মানসিক রোগে ভুগছেন তিনি।

গত ৯ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে মায়ের অপেক্ষায় রয়েছে তার তিন সন্তান।

পরিবার সূত্রে জানা গেছে, মরিয়ম শাকেরার সঙ্গে স্বামী ছৈয়দ নুরের প্রায় ছয় বছরের সংসার। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। গত চার-পাঁচ বছর ধরে মাঝেমধ্যে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান মরিয়মের। পরে মাইকিং ও বিভিন্নভাবে প্রচারণা চালিয়ে তাকে খুঁজে বের করে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

মরিয়মের স্বামী ছৈয়দ নুর বলেন, “গত চার-পাঁচ বছর ধরে মাঝেমধ্যে সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে মাইকিং ও প্রচারণা চালিয়ে তাকে খুঁজে বের করতে হয়েছে। একাধিকবার বিভিন্ন জায়গা থেকে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে।”

পরিবারের সদস্যরা জানান, এর আগে একাধিকবার বিভিন্ন স্থান থেকে মরিয়মকে উদ্ধার করা হয়েছে। সর্বশেষ টেকনাফের বাহারছড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল। কখনো কয়েকদিন, আবার কখনো দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকতেন তিনি।

ছৈয়দ নুর বলেন, “তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে গেলে রাগ দেখায়। তাই অনেক সময় তার চাওয়া অনুযায়ী চলতে হয়। এক মাস আগেও বাড়ি থেকে বের হয়েছিল, পরে ফিরে আসে।”

পরিবারের ভাষ্য, সর্বশেষ গত ৯ আগস্ট বাড়ি থেকে বের হওয়ার পর মরিয়ম থাইংখালী হাকিমপাড়া এলাকায় গিয়ে প্রায় আট দিন অবস্থান করেন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

ছৈয়দ নুর বলেন, “এর আগেও কয়েকবার চলে যাওয়ার পর তাকে খুঁজে পেয়েছি। কিন্তু এবার অনেক দিন হয়ে গেল, কোনো খোঁজ পাচ্ছি না। তার সঙ্গে আমার ছোট ছোট সন্তান রয়েছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, সে আট মাসের অন্তঃসত্ত্বা।”

মরিয়ম নিখোঁজ হওয়ার পর থেকে তার তিন সন্তানও মায়ের জন্য অপেক্ষা করছে। স্বজনদের ভাষ্য, তারা বারবার মায়ের কথা জানতে চাইছে এবং মায়ের ফিরে আসার অপেক্ষায় রয়েছে। মায়ের অনুপস্থিতিতে সন্তানরা কান্নাকাটি করছে।

পরিবারের সদস্যরা বলছেন, আগেও কয়েকবার মরিয়মকে খুঁজে পাওয়া গেলেও এবার দীর্ঘদিন ধরে কোনো খোঁজ না থাকায় তারা শঙ্কিত। বিশেষ করে তিনি আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। মরিয়মকে দ্রুত খুঁজে বের করতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেছে পরিবার।

নিখোঁজ মরিয়ম শাকেরার সন্ধান পেলে তার স্বামী ছৈয়দ নুরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ:
ছৈয়দ নুর— ০১৮২৮৫৭৮৯৫৩, ০১৮৫১৫১৬১১৯।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬