ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৪, মোট প্রাণহানি ১৪০০ ছাড়াল

গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে। শনিবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই ৫৪ জন নিহত এবং ১৫৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২২ জনে এবং একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ২৯৪ জন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ২ মার্চ হিজবুল্লাহর সীমান্তবর্তী হামলার পর নতুন করে সংঘাত শুরু হয় অঞ্চলটিতে।

এর পর থেকে হিজবুল্লাহও ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হচ্ছে।

এদিকে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর সময় নিজেদের গুলিতেই ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ। নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস গাই লুডার (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য এবং ইউভালিম এলাকার বাসিন্দা ছিলেন।

সূত্র:চ্যানেল 24

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে নিহত ৫৪, মোট প্রাণহানি ১৪০০ ছাড়াল

আপডেট সময় : ১২:০০:১৫ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬