ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত কক্সবাজারে সদর থানা পুলিশের বিশেষ অভিযান: ১৭ গ্রেপ্তার ওভারটেকের সময় ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো সিএনজি, প্রাণ গেল দুই যাত্রীর পেকুয়ায় গরুর কা/টা মাথার সূত্র ধরেই মিলল চোরের সন্ধান, গ্রেপ্তার ৩ শাহপরীর দ্বীপে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারে প্রথমবারের মতো ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল সেন্টমার্টিনে খতনার পর অসুস্থ হওয়া শিশুদের চিকিৎসা দিলো সরকারি মেডিকেল টিম আবেগঘন স্ট্যাটাস :সহধর্মিণীর আরোগ্য কামনায় দোয়া চাইলেন এমপি কাজল কক্সবাজারে ৫ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার কক্সবাজারে বিলাস ভ্রমণে গিয়ে ধরা ‘কেডিসি বস্তি’র ৫ বাসিন্দা আজ পৃথিবীর মন খারাপ: ‘বিদায়’ বললেন, ফুটবলের কবি হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ প্রবাসীদের পরিবার নিয়ে সৌদি থাকার সুযোগ সাগরে লঘুচাপ, টানা বৃষ্টির আভাস দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা

ক্রীড়া সংগঠক হিসাবে পার্বত্য অঞ্চলে অবদান রাখায় ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা ওরফে ছোট।

সোমবার প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস তাঁর কার্যালয়ের শাপলা হলে উসাই মং মার্মাসহ ১২ তরুণকে স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছিল এ অনুষ্ঠানের আয়োজক।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া’সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বছর পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে ১২ তরুণকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কারের মধ্যে ছিল এক লাখ করে টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকারও রয়েছেন।

জানা গেছে- নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা ওরফে ছোট বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সদস্য। তিনি শুধু ফুটবল মাঠে নয় সমাজসেবাতেও সমান সক্রিয়। তাঁর হাত ধরে নাইক্ষ্যংছড়িতে প্রতিষ্ঠা পাওয়া সম্প্রীতি যুব ফুটবল একাডেমী, পাহাড় ও সমতলকে গেঁথেছে একসাথে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাত থেকে পুরস্কার গ্রহণের পর মুঠোফোনে উসাই মং মার্মা বলেন- ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। আজকে বাবাকে খুবই মনে পড়ছে। যতদিন বেঁচে থাকবো ক্রীড়ার পাশাপাশি সমাজসেবায় কাজ করে যাব।’

নাইক্ষ্যংছড়ি ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও ক্রীড়া সংগঠক মাওলানা আজিজুল হক বলেন- ‘উসাই মং মার্মা বান্দরবানবাসীর জন্য অহংকার। তার বদৌলতে সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ক্রীড়া জগৎ দিন দিন এগিয়ে যাচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাদরাসা কমিটি নিয়ে বিরোধ, শিক্ষককে পিটিয়ে আহত

‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন নাইক্ষ্যংছড়ির উসাই মং মার্মা

আপডেট সময় : ০৪:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫