ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ইয়াবাসহ আহ্বায়ক মনির আলম আটকের জের, টেকনাফ পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত সীমান্তে নজরদারি বাড়াতে বান্দরবানের দুটি নতুন টিওবি উদ্বোধন

আলীকদমের দুর্গম এলাকায় বিজিবির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

বান্দরবানের আলীকদমের দূর্গম এলাকায় বিজিবির উদ্যোগে প্রতিষ্ঠিত হলো প্রাইমারী স্কুল।

উপজেলার বুলুপাড়া বিজিবি চৌকির পাশে স্থানীয় জনগোষ্ঠীর সুবিধার্থে প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৫৭ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আঞ্জুমান আল মেহেদী এই বিদ্যালয়ের উদ্বোধন করেছেন।

৫৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আঞ্জুমান আল মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী পাহাড়ি জনপদ বুলুপাড়া ও আশপাশের গ্রামগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় স্থানীয় শিশুদের পড়াশোনার সুযোগ সীমিত ছিল। একই সাথে চিকিৎসা, খাদ্য, বিশুদ্ধ পানি, গৃহনির্মাণ সামগ্রীসহ মৌলিক সুবিধার ঘাটতি ছিল দীর্ঘদিন। বিজিবির সদস্যরা নিয়মিত চিকিৎসা সেবা প্রদান, কৃষি সহায়তা, খাদ্য সহায়তা ও দুর্যোগকালীন বিভিন্ন সাহায্য কার্যক্রম পরিচালনা করে আসছে।

এই ধারাবাহিকতায় ৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আঞ্জুমান আল মেহেদী সরেজমিন পরিদর্শনকালে স্থানীয় জনগণের শিক্ষা সুবিধার অভাব তুলে ধরলে ব্যাটালিয়নের পক্ষ থেকে বিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়।

বিদ্যালয়টিতে প্রাথমিকভাবে ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হবে বলে জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পাহাড়ি এই অঞ্চলে শিক্ষা বিস্তার স্থানীয় শিশুদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে জনগোষ্ঠীর অংশগ্রহণ আরও বাড়বে।
বিদ্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন উন্নয়ন–কর্মীরা বিজিবির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

৫৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আঞ্জুমান আল মেহেদী জানান, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে বিজিবির ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করার এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে

আলীকদমের দুর্গম এলাকায় বিজিবির উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা

আপডেট সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫