ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা কক্সবাজারে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২৬, হেফাজতে ১০ কিশোর কক্সবাজারে নির্মিত হবে আধুনিক তথ্য কমপ্লেক্স ভবন : স্থান পরিদর্শনে তথ্য সচিব মাতারবাড়িতে সরকারি জায়গা দখলে মেতেছে প্রভাবশালী সিন্ডিকেট উখিয়ায় গানবাজনার অভিযোগে বিয়ে বাড়িতে হামলা : আহত ১০, বিয়ে পন্ড প্যানোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক সাংবাদিক ইমরান হোসাইন এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কক্সবাজারে ডাব ৬শটাকা! ‘টুকু দ্য আগলি’ বললেন ‘এভাবে চললে বিদেশি পর্যটক আসবে না’ বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে নিউজিল্যান্ডের সেই পরিবার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, গুলি ও ৩৬ হাজার ইয়াবাসহ টেকনাফের চালক গ্রেপ্তার এবার শীত দেরিতে, কমবে তীব্রতা আজ বিশ্ব ডাক দিবস  বিশ্ব ডিম দিবস আজ বান্ধবীর সাথে কক্সবাজার ভ্রমণ, ফেরার পথে নিখোঁজ স্কুলছাত্রী তাজমিনের লাশ মিলল ধানক্ষেতে কক্সবাজারে রিমন হত্যা মামলার প্রধান আসামি রায়হান গ্রেফতার

আইওএম’র গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, উত্তেজনা

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম পরিচালিত একটি গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-৮৭৬৪) ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।

নিহত আবু ওয়াইদা ক্যাম্প-১৩ এর জি/০৪ ব্লকের বাসিন্দা। তার পিতার নাম মৌলবী আব্দুল্লাহ এবং মাতার নাম হামিদা। তার এফসিএন নম্বর ২১৬৪৮৫।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে পড়ে এবং আইওএমের গাড়িটি ভাঙচুর করে। পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প ইনচার্জের নির্দেশে তানজিমার খোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত সহিংসতা এড়ানো সম্ভব হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে গেছে। তাকে আটকের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

তিনি বলেন, ঘটনাটি ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এদিকে মর্মান্তিক এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ক্যাম্পের পরিবেশ ভারী হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, ক্যাম্প এলাকায় চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে।

ক্যাম্পের বাসিন্দা আয়াছ উদ্দিনের মতে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি এনজিও পরিচালিত যানবাহনের চলাচলে কঠোর নিয়মকানুন আরোপের দাবি তার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উপজেলা সমবায় অফিসার দিদারের ইন্ধনে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন বন্ধের পাঁয়তারা

আইওএম’র গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, উত্তেজনা

আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬