ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর আইনজীবী নাজেহালের নিন্দা ও উদ্বেগ জানিয়ে জেলা বারের সাধারণ সম্পাদকের বিবৃতি খুনিয়াপালং ইউনিয়নের প্রশাসক হিসেবে আলোচনায় ভুলু চৌধুরী কক্সবাজার প্রিন্টিং প্রেস মালিক সমিতির আহবায়ক কমিটি : আহবায়ক অখিল, সদস্য সচিব জসিম উখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজ পরিবারের সদস্য ডাচেস সোফি সাড়ে ৪ বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন সেই শরীফ আজ শহীদ নূর হোসেন দিবস শিল্পাঞ্চলে নিরাপত্তায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন শহরের কলাতলীতে আগুন, ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের ৪ ইউনিট উখিয়ার বিএনপি নেতা নুরল আমিনের উপর হামলার ঘটনায় মামলা : আসামী ১৮ জন ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প ইয়াবা পাচারের খবরে অভিযান : নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিলল বিদেশি পিস্তল ব্রিটিশ রাজ পরিবারের সদস্য সোফি হেলেন রিস জোনস এসেছেন কক্সবাজার : যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন

উখিয়ার খয়রাতি পাড়া এলাকার এক অসহায় ও হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী মোঃ শাহজাহান গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে টানা দুই মাস চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয়দের সহযোগিতায় এতদিন কোনোরকমে তার চিকিৎসা চললেও বর্তমানে অর্থাভাবে তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গুরুতর আহত শাহজাহান এখন নিজ বাড়িতে বিনা চিকিৎসায় মানবেতর জীবনযাপন করছেন এবং মৃত্যুর সাথে লড়াই করছেন।

তাঁর স্বজনেরা জানায়, শাহজাহানের পরিবারে সদস্য সংখ্যা ৮ জন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তার অসুস্থতার কারণে পুরো পরিবার আজ চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন পার করছে। তার ১৩ বছর বয়সী বড় ছেলে একটি মাদ্রাসায় পড়াশোনা করছে—এ অবস্থায় পরিবারের দায়িত্ব নেওয়ার মতো আর কেউ নেই।

শাহজাহান সমাজের মানবিক ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয়রাও তার চিকিৎসার জন্য সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

একজন মানুষের পাশে দাঁড়ানো মানেই একটি পুরো পরিবারকে বাঁচিয়ে তোলা—এমনটাই বলছেন এলাকাবাসী।

যোগাযোগ ও সহায়তা: শাহজাহানের ছেলে রিদুয়ান
০১৫৮৫৭৭৭৬৬১ (নগদ) ০১৮৫১৪৫৫৫৪৪ (বিকাশ/নগদ) মামাতো ভাই মোহাম্মদ নাছিম

মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও নতুন করে বাঁচার স্বপ্ন দেখবে শাহজাহান ও তার পরিবার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেশাগত ঐক্য জোরদারে সাংবাদিক সংসদ কক্সবাজারের সভা, বনভোজন ১২ ডিসেম্বর

অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন

আপডেট সময় : ০৪:৩৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬