ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

২৪ ঘণ্টার মধ্যে আরও ১৪ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

২৪ ঘণ্টার মধ্যে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আরও ১৪ জেলেকে নিয়ে যাওয়ার খবর পেয়েছে প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “রোববার আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

“গতকাল নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে আজ সকালে ফিরছিল। এ সময় আরাকান আর্মি আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে।

“এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতি কাজ করছে। তাই এ ধরনের ঘটনায় সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

ট্রলারটির মালিক টেকনাফের ১ নম্বর ওয়ার্ড ছৈয়দ আলম এবং টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়ার ফরিদুল আলম জানান, বারবার অপহরণ ও ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ একটি আরও একটি নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

তারা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩) মো: সোয়াইব (২২) আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

১২ অগাস্ট সকালে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পাঁচ জেলেকে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর জলসীমা থেকে একইভাবে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের এখনো ফেরত দেওয়া হয়নি।

গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌকা ফেরত আনা হয়েছে।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

২৪ ঘণ্টার মধ্যে আরও ১৪ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫