ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান চায় পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ভূমধ্যসাগরীয় খাবার নিয়ে ওশ্যান প্যারাডাইসে ১০ দিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, ক্ষতি অর্ধকোটি টাকা লোহাগাড়ায় ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগ, স্বামীকে অক্ষত ফেরত চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ টেকনাফ ও উখিয়ার সীমান্তবর্তী পূজামণ্ডপ পরিদর্শনে রামুর সেক্টর কমান্ডার শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার বিশেষ নিরাপত্তা জোরদার করেছে এসআরবি-১৫ লামায় বিদায়ী ইউএনও মঈন উদ্দিনকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা প্রশাসন-গণমাধ্যমের সমন্বয়ে জনসেবা গতিশীল হবে- উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর মতবিনিময় পেকুয়ায় করাতকলে অভিযান, মেশিন ও গাছ জব্দ কয়েক যুগেও লাগেনি উন্নয়নের ছোঁয়া , দুর্ভোগে দুই গ্রামের হাজার মানুষ পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে ট্রাকে লবণবোঝাই করার অভিযোগে রায়হান (২১)নামে এক ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।

রায়হান রাজাখালী মাঝিরপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে৷

স্থানীয়রা জানান, মাঝিরপাড়া এলাকার সরু সড়কে বড় বড় ট্রাক রেখে লবণবোঝাই করার কারণে প্রায়ই যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সড়কে আটকে থাকতে হয় বলেও জানান তারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর ট্রাক রেখে লবণবোঝাই করার কারণে একদিকে যেমন যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। এ ধরনের জনদুর্ভোগ বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা দাবি জানিয়েছেন তারা।

পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, “সড়কে ট্রাক রেখে লবণবোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮২ ধারা অনুযায়ী ট্রাকচালক রায়হানকে সড়ক পরিবহন আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে?

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬