ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ পাহাড় কর্তনকারী ও বন্যায় স্লুইসগেট বন্ধের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিশ্বে ফার্মের মুরগি উৎপাদনে বাংলাদেশ কততম, শীর্ষে কারা? সড়ক দুর্ঘটনায় সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যথিং এবং সাবেক এমপি এথিন রাখাইন আহত পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বন্যাকবলিত এলাকায় পরীক্ষা নেওয়ায় বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংবিধানে গণভোটের বিধান না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: শফিকুর রহমান কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসের ক্ষয়ক্ষতি পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম, পুনর্বাসনের আশ্বাস জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটিকে স্বাগত, আশাবাদী রোহিঙ্গারা বৃহত্তর গর্জনিয়ায় বানভাসীদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের ত্রাণ বিতরণ করলেন ডিসি ও ইউএনও ভেসে গেছে ৩ হাজার ৯১৮ পুকুর-ঘেরের মাছ, ক্ষতি ৪৬ কোটি টাকা কক্সবাজারে পানিবাহিত রোগ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সতর্কতা

২৪ ঘণ্টার মধ্যে আরও ১৪ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

২৪ ঘণ্টার মধ্যে কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা থেকে আরও ১৪ জেলেকে নিয়ে যাওয়ার খবর পেয়েছে প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “রোববার আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

“গতকাল নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে।”

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বলেন, “বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ শিকারে যাওয়া কিছু ট্রলার ঘাটে আজ সকালে ফিরছিল। এ সময় আরাকান আর্মি আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে।

“এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতি কাজ করছে। তাই এ ধরনের ঘটনায় সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

ট্রলারটির মালিক টেকনাফের ১ নম্বর ওয়ার্ড ছৈয়দ আলম এবং টেকনাফ সদর ইউনিয়ন ডেইল পাড়ার ফরিদুল আলম জানান, বারবার অপহরণ ও ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

শনিবার দুপুরে সাগর থেকে মাছ ধরে টেকনাফ ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ১২ জেলেসহ একটি আরও একটি নৌকা ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

তারা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন(৪০), মো: রাসেল (২৩) মো: সোয়াইব (২২) আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫)। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

১২ অগাস্ট সকালে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার পাঁচ জেলেকে নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদীর জলসীমা থেকে একইভাবে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তাদের এখনো ফেরত দেওয়া হয়নি।

গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২১১ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বিজিবির প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌকা ফেরত আনা হয়েছে।

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাথাগোঁজার একমাত্র আশ্রয় হারিয়ে লোহাগাড়ার আবদুল বারীর আর্তনাদ, — পাশে দাঁড়ানোর আকুতি

২৪ ঘণ্টার মধ্যে আরও ১৪ জেলেকে ধরে নিল আরাকান আর্মি

আপডেট সময় : ০৮:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫