ঢাকা ১১:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে সৈকতে ৫০ ফুট উচ্চতার ৫ টনের প্লাস্টিক দানব! শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে সহযোগীতা করুন- লোহাগাড়ায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজুকে ফেরত দিলো কুমিল্লা পুলিশ, ৫৪ ধারায় কক্সবাজার আদালতে প্রেরণ সেন্টমার্টিনে পর্যটক গমন,জাহাজ ছাড়ার স্থান ও সংখ্যা নিয়ে পরিবর্তন আসছে সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা কক্সবাজারে সিএনজি থেকে ৩ লাখ ইয়াবা উদ্ধার চট্টগ্রামে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের দাফন সম্পন্ন নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ প্রমাণ ছাড়া কেবল পলাতক থাকলেই কাউকে সাজা দেওয়া যায়না : হাইকোর্ট রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলা‌দে‌শি আহত বাড়িতে স্ত্রীর লাশ রেখে মসজিদে গিয়ে মুয়াজ্জিনের মৃত্যু অবশেষে গ্রেফতার হলো নিহত তাজমিনের প্রেমিক রাজু

উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

উখিয়া উপজেলা ভূমি অফিসে ভূমিসংক্রান্ত সেবা নিতে গিয়ে হয়রানি ও অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ তুলেছেন একাধিক সেবাপ্রার্থী। তাঁদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা ভূমি অফিসের মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী প্রদীপ কান্তি দে।

​ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি, খতিয়ানসহ বিভিন্ন ভূমিসেবা নিতে গিয়ে তাঁদের নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে নির্ধারিত সরকারি ফি-র বাইরে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। দাবিকৃত অর্থ দিতে না চাইলে নানা অজুহাতে প্রদীপ মাসের পর মাস আটকে রাখা হয় ফাইল। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেবাপ্রার্থী সাধারণ মানুষকে।

​স্থানীয় একাধিক সূত্র ও সেবাপ্রার্থীদের অভিযোগ, উখিয়া উপজেলা ভূমি অফিসকে কেন্দ্র করে কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ এবং কয়েকজন দালালের মধ্যে রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। ভুক্তভোগীদের দাবি, এই সিন্ডিকেটের মাধ্যমে ভূমিসংক্রান্ত বিভিন্ন কাজ করাতে সাধারণ মানুষকে দালালের শরণাপন্ন হতে বাধ্য করা হয়।

​ভুক্তভোগীদের ভাষ্য, ভূমি অফিসের এমন পরিস্থিতিতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন প্রান্তিক ও নিম্ন আয়ের মানুষ। নির্ধারিত প্রক্রিয়ায় নিজের কাজ সম্পন্ন করতে গিয়ে বারবার অফিসে যাতায়াত করেও অনেকেই কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

​সম্প্রতি উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জসিম আজাদ তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “উখিয়া ভূমি অফিসে ঘুষের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন কে এই প্রদীপ?” পোস্টটি ঘিরে স্থানীয়ভাবে তীব্র আলোচনা শুরু হয়।

​অ্যাডভোকেট জসিম আজাদ জানান, ভূমি অফিসে সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবির অভিযোগ নতুন নয়। তাঁর ভাষ্য, কাজ আটকে যাওয়ার আশঙ্কায় অনেক সেবাপ্রার্থী প্রকাশ্যে অভিযোগ করতে চান না। বরং বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ দিয়ে কাজ সম্পন্ন করেন।

​তিনি আরও দাবি করেন, গত ৬ অক্টোবর দুপুর ১টার পরে বেশকিছুক্ষণ ভূমি অফিসে অবস্থানকালে প্রদীপ কান্তি দে, তাঁর পাশের ডেস্কে বসা হাশেম এবং কয়েকজন দালালের মধ্যে বিভিন্ন কাজের কন্ট্রাক্ট ও অর্থ লেনদেনসংক্রান্ত কথাবার্তা তিনি নিজে দেখেছেন ও শুনেছেন।

​ভূমি অফিসে সেবা নিতে গিয়ে দীর্ঘ ভোগান্তির কথা জানিয়েছেন বয়োবৃদ্ধ সেবাপ্রার্থী কামাল। তাঁর অভিযোগ, দালালের সহায়তা ছাড়া খতিয়ানের জন্য আবেদন করায় তাঁকে ছয় মাস ধরে সপ্তাহে প্রায় দুইবার করে ভূমি অফিসে যেতে হয়েছে।
​কামালের ভাষ্য, দীর্ঘদিন ঘোরাঘুরি করেও কাজ সম্পন্ন করতে না পেরে একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে, পরে বাধ্য হয়ে দালালের সহায়তা নিলে ছয় মাস পর তাঁর খতিয়ানের কাজ সম্পন্ন করেন।

​আরেক সেবাপ্রার্থী সৈয়দ আমিন অভিযোগ করেন, ভূমি অফিসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সাধারণ সেবাপ্রার্থীরা অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পান না। তাঁর দাবি, দালালদের মাধ্যমে গেলে কাজ তুলনামূলক সহজ হয়।
​সৈয়দ আমিনের অভিযোগ, কর্মকর্তা-কর্মচারীদের একাংশের আচরণ ও সেবা পাওয়ার জটিলতার কারণে সাধারণ মানুষ ক্রমেই দালালনির্ভর হয়ে পড়ছেন।
​উখিয়া উপজেলা ভূমি অফিসে হয়রানি, অতিরিক্ত অর্থ দাবি এবং দালালনির্ভর সেবাব্যবস্থা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্ত, সেবাপ্রার্থীদের অভিযোগ গ্রহণের কার্যকর ব্যবস্থা এবং সরকারি ফির তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

​অভিযোগের বিষয়ে মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী প্রদীপ কান্তি দে-এর সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথেই ফোন কেটে দেন।

​পরবর্তীতে উখিয়া সহকারী কমিশনারের (ভূমি) সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎৩ দিন ধরে নির্যাতনের পর পাহাড়তলী টমটম গ্যারেজ থেকে আব্দুল হাকিমের লাশ উদ্ধার

উখিয়া ভূমি অফিসে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

আপডেট সময় : ১০:৩৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬