ঢাকা ০৮:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন

লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে অস্ত্রধারী ডাকাত দলের হানা দিয়েছে একটি বসতবাড়িতে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তজু মুন্সীর গ্যারেজ এলাকায় মৃত মাস্টার জসিম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও জসিম উদ্দিনের চাচাতো ভাই মোজাম্মেল হক জানান, দুইতলা পাকা বাড়িটিতে চার ভাইয়ের পরিবার বসবাস করে। এর মধ্যে নিচতলায় জমির উদ্দিন ও হেলাল উদ্দিনের পরিবার থাকে।

তিনি বলেন, ভোর ৪টার দিকে প্রায় ১৫ জনের একটি ডাকাত দল কৌশলে জমির উদ্দিনের ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করতে থাকে। একপর্যায়ে পাশের ঘরে থাকা হেলাল উদ্দিনের পরিবারের সদস্যদেরও অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা।তবে বাড়ির দ্বিতীয় তলায় থাকা অপর দুই ভাইয়ের ঘরে ঢুকতে পারেনি ডাকাত দল।

মোজাম্মেল হক বলেন, ডাকাতদের হাতে বন্দুক, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল। তারা নিচতলার দুটি ঘর থেকে প্রায় দেড় লাখ টাকা নগদ, কয়েকটি স্মার্টফোন, পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়। যাওয়ার সময় পুলিশকে খবর না দিতে পরিবারের সদস্যদের হুমকি দেয় তারা।

ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ‘ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট

আপডেট সময় : ০৬:০০:২২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬